আকাশ কুসুম ভাবনা আসে মনে আজও
সবার থেকে হয়তো আমি কিছুটা সংকীর্ণ
কিসের ভিত্তিতে যে করি আমি তুলনা
সবাই নিজের মধ্যে যে নিজেই অদ্বিতীয়া।
সব কিছু জেনে বুঝেও কেন যে আসে মন গড়া ভাবনা ?.
প্রশ্ন টা এবার নিজে কেই করতে হয় তাই না?
ছোট্ট থেকে শুনতে হয় কিছু গুণ থাকতেই হবে,
নয়তো সমাজের চোখে !
নয়তো বা নিজের চোখেই হবে তুমি ফেলনা!
আর তা না হলে দেখতে হতেই হবে তোমাকে অপরূপা।
নিজের মধ্য আত্মবিশ্বাস হয়তো সেদিন গেছিলো ডুবে,
গুণ নেই রূপ নেই কেমনে চলবে সমাজে?
নিজের মধ্যে লুকোনো প্রতিভা তাই তো খুঁজতে হবে
এই সমাজে নিজেকে ভালোবেসে সম্মান করতে হবে।
বর্ণালী দেবনাথ