ছোট্ট আমি'র হঠাৎ করে স্বপ্ন দেখা
পুতুল এর ঘর বানাতে বানাতে নিজের খরকুটো তৈরি করা,
কল্পনা আর বাস্তবতার মধ্যে পার্থক্য খুঁজে দেখা,
বয়স সন্ধির সমারোহে নিজের প্রতি নতুন ভালোবাসা।
মেয়ে বেলা থেকে নারী হয়ে ওঠা,
বায়না আব্দার গুলো বাক্স পুরে কর্তব্যের বোঝা কাঁধে নেওয়া,
তারই মাঝে আসে বসন্ত।
শুধুই কি বসন্ত! না তার সাথে পাতা ঝরার মরসুম ও,
আবার অবলীলায় নতুন ভাবে নতুন রূপে আসে নববর্ষ ।
বর্ণালী দেবনাথ